ভলান্টিয়ার (নাগেশ্বরী) প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলার নাগেশ্বরী উপজেলার পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুটি হেলে পরে আছে এবং এর মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে নাগেশ্বরীর সেনপাড়া এলাকায়। সামনেই মৃত গিড়াই নদ আসন্ন বর্ষা মৌসুমে এই গিড়াই নদ পানিতে পরিপুর্ণ হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এই বিষয়ে শিক্ষক ওমর ফারুক বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন এ দৃশ্যগুলো যেনো দেখেই না, এরা অন্ধের মতো এসে শুধু মিটার রিডিং দেখে প্রতি মাসের বিদ্যুৎ বিল বকেয়া না রেখে কিভাবে গ্রাহকদের চাপ দিয়ে উত্তোলন করা যায় সেটাতেই নিজেদেরকে ব্যস্ত রাখে। আবার বিল বাকি রাখলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, বিল শোধ করে সংযোগ দিতে আবার প্রায় ৬০০ টাকা জরিমানা দিতে হয়।
এলাকাবাসীর দাবি, অতি দ্রুত উক্ত সমস্যা সমাধান করে এলাকাবাসীকে দুর্ঘটনার হাত থেকে নিরাপদ রাখতে ব্যবস্থা নেবেন।
তাছাড়া, বর্তমান বিদ্যুৎ এর যে অবস্থা তা সহ্য করার মতো নয় বলে এলাকাবাসীর মন্তব্য।