ভলান্টিয়ার ডেস্ক: নানা কারণে টেনশন হয়, সেই থেকে এনজাইটি, তারপর ডিপ্রেশন, পরিণতি প্যানিক ডিসঅর্ডার!
এখনকার সমাজ ব্যবস্থায় সবাই দৌড়ের উপর থাকি তা থেকে শুরু হয় এই সব মানসিক সমস্যা ! আর চিকিৎসা নিতে গেলেই সহজেই কয়েকটি ঔষধ দেয়া হয় যা সিলেক্টিভ সেরোটোনিন রিউপটেক ইনহিবিটরস বা SSRIs নামে পরিচিত জনপ্রিয়।
যার মধ্যে
citalopram (Celexa)
escitalopram (Lexapro)
fluoxetine (Prozac)
fluvoxamine (Luvox)
paroxetine (Paxil)
sertraline (Zoloft)
vortioxetine (Trintellix, formerly called Brintellix).
প্রধান ঔষধগুলো, যা বিভিন্ন কোম্পানী বিভিন্ন ব্রান্ডের নামে বিক্রি করে থাকেন।
ডিপ্রেশন থেকে যতটুকুই মুক্তি পান না কেনো, এগুলো খেলে নাম পুরুষ থাকবেন, পুরুষ আর থাকবেন না ! এমনই বলছে বিখ্যাত গবেষণাগুলো।
তাই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে “পাওয়ার হিলিং” করতে পারেন। পাওয়ার হিলিং কি ?
পাওয়ার হিলিং হচ্ছে আমার নিজের শক্তিকে কাজে লাগিয়ে সুস্থ হয়ে উঠবেন !
কিভাবে ?
প্রতিদিন সকালে একটু সময় দিন, নিজের সাথে কথা বলা আর নিজে দুহাত তালি দিন অন্তত ৫০ বার। আর সারাদিন নানা কারণে হাসতে চেষ্টা করুন। প্রয়োজনে হাসির মুভি দেখুন। প্রাণবন্ত থাকার চেষ্টা হচ্ছে বাচ্চাদের সাথে খেলা আর আপন মানুষের সাথে দেখা করে স্মৃতির পাতা উল্টানো। আরেকটি হচ্ছে দান করা, আপনার আশেপাশে কাউকে তার প্রয়োজনে কিছু টাকা দিন।
রাতে ঘুমানোর আগে বাড়ির মানুষের সাথে কথা বলুন, পুরোনো ছবির এ্যালবাম দেখুন। সম্ভব হলে নিজে চা কিংবা অন্যকিছু যা আপনি তৈরি করতে পারেন তা বানিয়ে সবাইকে খাওয়ান। কেউ ভাল বলবে কেউ খারাপ বলবে কিন্তু আপনার ভাল লাগবে।
দুশ্চিন্তা বাদ দিন প্রতিদিন হাসতে চেষ্টা করুন।
লেখক: আলমগীর আলম
খাদ্যপথ্য ও আকুপ্রেসার বিশেষজ্ঞ,
প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র।
