ভলান্টিয়ার প্রতিনিধি: ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় রংপুর বিভাগীয় যুব ফোরামের আয়োজনে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর অফিসে কুড়িগ্রাম জেলা যুব ফোরামের যুব নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবকদের উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় ভিএসও এর লক্ষ্য ও পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। আলোচনা শেষে নতুন ভাবে জেলা ও উপজেলার কমিটি পুনর্গঠন করা হয়।
কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী এর সভাপতিত্বে উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক শহিদ ইসলাম সুজন সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
কুড়িগ্রাম জেলার সভাপতি এম রশিদ আলী এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ সহ-সভাপতি রতন কুমার রায়, রাসেল রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বাঁধন সহ ৩১ সদস্য কমিটি গঠন করা হয়।
