ভলান্টিয়ার প্রতিনিধি: আসছে রমজান মাসে ১৫ দিন স্কুল খোলা থাকবে। ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
