ভলান্টিয়ার (রাজারহাট) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাটের শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত প্রভাত চন্দ্র উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে।
আজ সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন প্রভাত চন্দ্র বর্মণ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক প্রভাত ঋণগ্রস্ত থাকায় পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েন, এসব নিয়ে দুঃশ্চিতা ও হতাশায় ভুগছিলেন। এ থেকেই আত্মহত্যা করতে পারেন বলে অনেকে মনে করছেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ বলছে, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
