ভলান্টিয়ার প্রতিনিধি: “জীববৈচিত্র্য সংরক্ষনের সংকট ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো নাটোরের ঐতিহাসিক রাজবাড়ীর আনন্দ ভুবন হলরুমে।

দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের মন্ত্রে উজ্জীবিত ও নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন Bangladesh Biodiversity Conservation Federation (BBCF) এর ছায়াতলে ঐক্যবদ্ধ প্রায় চল্লিশটির অধিক আঞ্চলিক ও স্থানীয় সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেনীপেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনাকীর্ণ হলরুমে দিনব্যাপী সেমিনারে সংকট ও উত্তরণের উপায় বিষয়ে সুপারিশমালা গৃহীত হয়।

আজকের সেমিনারে অংশগ্রহণ করে বক্তারা বলেন,- মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জীববৈচিত্র্য সংরক্ষনের সংকট ও উত্তরনের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। আজ শনিবার নাটোরে অনুষ্ঠিত জীববৈচিত্র্য সংরক্ষনের সংকট ও উত্তরনের উপায় শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। নাটোর রানী ভবানী রাজ বাড়ি চত্বরের আনন্দ ভবনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর বিধান চন্দ্র দাস। বিবিসিএফ এর সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল হাকিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিবিসিএফ -এর প্রধান উপদেষ্টা ড.মোল্যা রেজাউল করিম, এনএস সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, নায়েম এর মহাপরিচালক (অবঃ) প্রফেসর ড. লোকমান হোসেন, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.এফএম আলী হায়দার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র  সদস্য সচিব শরীফ জামিল, বিবিসিএফ এর সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল,প্রফেসর অলোক মৈত্র, ড.হেলাল উদ্দিন মৃধা, মুক্তার হোসেন,সাইফুল ইসলাম সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, আলোচনায় অংশ গ্রহন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর জালাল উদ্দীন সরদার, চিফ ভেটেরিনারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ, প্রথম আলোর নাটোর স্টাফ রিপোর্টার এ্যডভোকেট মোঃ মোক্তার হোসেন, বাংলাদেশ জল ও পরিবেশ ইনিষ্টিটিউটের পরিচালক মোঃ হাবিবুর রহমান, বিবিসিএফ এর সহ সভাপতি বৃন্দ ও নেতৃবৃন্দ।