ভলান্টিয়ার প্রতিনিধি: বর্তমান বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন,এখন থেকে মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইএফটি-তে প্রদানের কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে।

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়।