ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আজ দুপুরে সরকারি কলেজ এর বিজয় ২৪ হলে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক আকাশ।
ঘটনাস্থলে উপস্থিত সরকারি কলেজের শিক্ষার্থী যোবায়ের বলেন, ‘ফরম ফিলাপ করার কথা বলে আগেই প্রায় ৫৪ জনের কাছে চার থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে।’
মাস্টার্স এর শিক্ষার্থী মাকসুদ বলেন, ‘সে টাকা নিয়েছে কিন্তু আজ ফরম ফিলাপ এর সময় শেষ তারপরও তাদের কাজগুলো করে দেয় নি, এই কারনে হোস্টেলে আটক করে রাখা হয়েছে।’
ঘটনাস্থলে কলেজ ও পুলিশ প্রশাসন উপস্থিত থেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।
কুড়িগ্রাম জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে , ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘পরিস্থিতি শান্ত আছে আমরা সুষ্ঠু সমাধান এর অপেক্ষায় আছি।’
