কুড়িগ্রাম (জাহিদ খান) প্রতিনিধি: ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ মার্চ সন্ধ্যা ৫.৩০ মিনিটে নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, “আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।”