সিলেট প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে সিলেট সদর উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
