কুড়িগ্রাম প্রতিনিধি: ‘সবার জন্য প্রয়োজন, ক্রীড়া বিনোদন’ এই স্লোগানে গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর পরিচালনায় গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে কাঠালবাড়ী যুব ও ক্রীড়া বিভাগকে আজ কুড়িগ্রামে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ পরিচালক মোঃ শাহাদাত হোসেন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী, যুগ্ম সম্পাদক রাফি ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা সহ অন্যান্য যুব সংগঠনের সদস্যবৃন্দ।

যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের ডিডি মোঃ শাহাদাত হোসেন বলেন, “গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন আমাদের  নিবন্ধনকৃত যুব সংগঠন হিসেবে কুড়িগ্রামের তৃণমূল এলাকা পর্যন্ত ক্রীড়া বিনোদন এর চাহিদা পূরণের পাশাপাশি সেবা মূলক কাজ নিয়মিত করে আসছে, সংগঠনটির জন্য শুভ কামনা।”