কুড়িগ্রাম প্রতিনিধি: প্রায় ২৫ বছর পূর্বে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দাফন করা এক‌টি মর‌দেহ অক্ষত অবস্থায় পেয়েছেন এলাকাবাসী । বিষয়‌টি জানা জা‌নি হ‌লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃ‌ষ্টি হ‌য়।

জানা গেছে,শনিবার (১৪ জুন) দুপরে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদরাসার নির্মাণ কাজের জন্য মাটি খোড়ার সময় মাটির তলদেশ থেকে একটি লাশ বেড়িয়ে আসে।

স্থানীয় সূত্র জানা গে‌ছে, সরকারি অর্থায়নে ফকিরেরহাট হাফিজিয়া আলিম মাদরাসার এক‌টি ভবন নির্মাণ কাজ করার জন্য মাদরাসার মাঠের মাটি ভেকু (এস্কে‌ভেটর)দিয়ে খনন কাজ শুরু হয়। এ সময় খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো লাশটি বেড়িয়ে আসে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। পরে স্থানীয় আলেমগনের পরামর্শে সেখান থেকে মরদেহটি উত্তোলন করে ফকিরের হাট এলাকার মসজিদ সংলগ্ন একটি কবর স্থানে লাশটি পূনরায় দাফন করা হয়।

স্থানীয় বা‌সিন্দারা জানান, মৃত ব্যক্তির নাম বাহের আলী। তি‌নি খারুয়ার পাড় গ্রামের আতিম শেখের ছেলে। আতিম শেখ ওই মাদরাসার জমি দাতা ছিলেন এবং তিনি ওই মাদরাসার দপ্তরি হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। প্রায় ২৫ বছর আগে মারা গে‌লে মাদসার পেছনে তাকে দাফন করা হয়েছিল।

এ বিষ‌য়ে চিলমারী মডেল মসজিদের খতিব মামুনুর রশীদ বলেন, হাদিস ও নবী রাসূলদের ঐতিহাসিক ঘটনার বর্ণনা অনুযায়ী যারা আল্লাহর প্রিয় বান্দা ও শহীদী মর্যাদা লাভ করেন তাদের লাশ অক্ষত অবস্থায় থাকে। এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু রয়েছে। তবে অক্ষত থাকলেই শতভাগ প্রিয় বান্দা হবে সেটিও আমরা নিশ্চিত বলতে পারি না । এ বিষয়ে আল্লাহ পাকই ভালো জানেন।