কুড়িগ্রাম প্রতিনিধি: পেশাজীবী উইং এর আয়োজনে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আজ রাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুড়িগ্রামের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ড. আতিক মুজাহিদ বলেন, “সবার আগে কুড়িগ্রাম এই ভাবনায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”