কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এনসিপি জেলা অফিস কুড়িগ্রাম কার্যালয়ে রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম রশিদ আলী এর সভাপতিত্বে কুড়িগ্রাম সদর উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, মাহমুদুল হাসান, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডঃ আতিক মুজাহিদ বলেন, “রাজনীতি করলেও আমরা চাই আমাদের প্রতিটি নেতা কর্মীর আত্মকর্মসংস্থান তৈরি হউক, আর সেই লক্ষ্যে আমরা কাজ করছি, ইনশ্আল্লাহ। যুবকদের কর্ম না থাকলে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে।”