কুড়িগ্রাম প্রতিনিধি: বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত ASSET প্রজেক্টের আওতায় Medicare Nursing College, Kurigram এ ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য আজ ASSET_RPL এবং মেডিকেয়ার এর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
ঢাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের সঙ্গে প্রকল্পের আওতায় ফ্রি ট্রেনিং পরিচালনার জন্য নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের চুক্তি এবং প্রশিক্ষণ পরিচালনা সংক্রান্ত একটি কর্মশালা ওই অধিদপ্তরে অনুষ্ঠিত হয়।
খুবই আনন্দের বিষয় যে কুড়িগ্রাম জেলার যুবদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং অভিজ্ঞদের সনদানের লক্ষ্যে মেডিকেয়ার এখন থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের ফ্রি প্রশিক্ষণ প্রদান পরিচালনা করবে এবং বৃত্তি প্রদান করে থাকবে। আজ সারা বাংলাদেশের 68 টি প্রতিষ্ঠানের সহিত এই চুক্তি সম্পন্ন হয়।
কুড়িগ্রাম থেকে মেডিকেয়ার পক্ষে চুক্তি সম্পন্ন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল খন্দকার ফাহিম।
ASSET প্রোজেক্টে ২য় পর্যায়ে RPL (পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি) পদ্মতিতে সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রশিক্ষনার্থীদের ভাতা, শিক্ষা উপকরণ প্রদান ও আন্তর্জাতিক মানের NSDA কর্তৃক কুড়িগ্রামের দক্ষ কর্মীদের আন্তর্জাতিক মানের সনদ প্রদানের লক্ষ্যে মাত্র ০৩ দিনে আগামী মাস হতে ২ টি অকুপেশনে প্রতি মাসে ৪০ জন এই সুযোগ পাবেন।
সম্ভাব্য বিষয় সমূহ-
✅ House Keeping
✅ Graphics Design
✅Food and beverage Service
✅Backing
✅ Digital marketing
যারা উপরোক্ত যেকোন অকুপেশনে দক্ষ এবং নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা ১ম ব্যাচে সুযোগ পেতে দ্রুত যোগাযোগ করুন।
#উল্লেখ্য যে মেডিকেল নার্সিং কলেজ কুড়িগ্রামে তিন মাস মেয়াদী ৩৬০ ঘন্টা নিয়মিত ব্যাচের বিভিন্ন বিষয়ে এ্যাসেট প্রজেক্টর আওতায় প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে যার প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে আগামী ১৬ই সেপ্টেম্বর ২০২৫ ।
তিনমাস মেয়াদী ফ্রী প্রশিক্ষণের বিষয় সমূহ :
✅ General Caregiving
✅ Compurer Operation
✅ Caregiving for Elderly Person
✅ Caregiving for Infants Todller and Children
✅ Graphics design for Freelancing
✅ Caregiving for Person with Special Needs
এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “কুড়িগ্রাম জেলার মানুষের জন্য মেডিকেয়ার একটি বড় সাফল্য নিয়ে এসেছে, যার মাধ্যমে অনেকের কর্মসংস্থান এর পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করবে আর উন্নত কুড়িগ্রাম গড়তে সহায়ক হবে।”
