কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন শহীদ নুর আলমের পিতা মোঃ আমের আলী।
এই খেলায় ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ৩ রাউন্ডের খেলা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাকিব হাসান ও রানার্স আপ মোঃ রানা।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম এর চেয়ারম্যান ডক্টর আতিক মুজাহিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কুড়িগ্রাম জেলা শাখারা আহবায়ক জনাব জাহিদ হাসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মোঃ সাদিকুর রহমান।
উপস্থিত অতিথিদের মধ্যে ছাত্রসংসদের সদস্য সচিব জনাব সাদিকুর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদ নুর আলমের স্মৃতিতে আমরা আজকেরে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছি। যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মনের বিকাশ ও সুস্থ বিনোদনে সাহায্য করা। আমরা শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এ ধরনের কাজের ধারা চলমান থাকবে ইনশাল্লাহ।”
এ সময় ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ বলেন, “সবার আগে কুড়িগ্রাম আর এই কুড়িগ্রামকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া সংস্কৃতির আরও উন্নয়ন করা হবে।”
