কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়ার কারণে কুড়িগ্রামে বুধবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আনন্দ মিছিল করে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এর নেতৃত্বে মিছিলটি কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ শেষে রাজারহাট হয়ে কাঁঠালবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বাগছাস, যুবশক্তি ও এনসিপির জেলা উপজেলা নেতৃবৃন্দ।
