কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় এনসিপির জাতীয় যুবশক্তির আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম শেষে কুড়িগ্রাম পৌর যুবশক্তির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পাভেল ভাই এর মাধ্যমে ঐ এলাকার বিভিন্ন সমস্যা ড. আতিক মুজাহিদ ভাইকে অবহিত এবং পরিদর্শন করে। কিন্তু পানি, রাস্তা, মসজিদ ও মাদ্রাসার বাইরেও ড. আতিক মুজাহিদ একটি অসহায় পরিবারের খোঁজ পেলে পরবর্তীতে ঐ পরিবার সহ দুটি পরিবারকে তাদের চাহিদা মোতাবেক টিন উপহার পাঠায়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ মাছুম মিয়া, মোজাম্মেল হক বাবু, সংগঠক তাজুল ইসলাম, জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এম রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তোমাল, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান বাবু, পৌর যুবশক্তির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পাভেল, বাগছাস কুড়িগ্রাম জেলার আহ্বায়ক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
