শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বিএনপির সাথে সংঘর্ষে নিহত হয়েছেন।

আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাক বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র সহ জামায়াত সমর্থকদের সাথে সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় দলের ৫০ এর অধিক নেতাকর্মী আহত হন।

৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত ৯.২০ এ শেরপুর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম শহাদাতবরণ করেন।