সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দক্ষতায় শক্তি এই শ্লোগানকে সামনে নিয়ে তরূণদের জন্য অনুষ্ঠিত হলো করিগরি দক্ষতা মেলা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা সদরের উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ট্যালেন্ট হান্ড অনুষ্ঠানে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ট্যালেন্ট হান্ড প্রোগ্রামে অংশগ্রহন করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তর। সাতক্ষীরা প্রত্যান্ত অঞ্চল থেকে ১৫০ যুব তরূণরা অংশ গ্রহন করেন। তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরদের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, অজন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান, মাইটিভি সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, উন্নয়ন কমি মৃনাল সরকার। ট্যালেন্ট হান্ড প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের পছন্দমত চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের সুযোগ তৈরী করা।
