পাঠাগার প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে জনাব অফসানা বেগম মহোদয়াকে ২য় বারের মতো দায়িত্ব প্রদান করায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সারা দেশের পাঠাগার প্রতিনিধি ও পাঠক সমাজের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

বর্তমান সময়ে পাঠাগার আন্দোলনকে নতুনভাবে জাগ্রত করতে জনাব অফসানা বেগম যে আন্তরিকতা, দূরদর্শিতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের পাঠাগার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। দীর্ঘদিন অবহেলিত পাঠাগারগুলো আবারও জ্ঞানচর্চা, সংস্কৃতি বিকাশ ও মানবিক মূল্যবোধ তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করা, পাঠাগারভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, গ্রামীণ পাঠাগারগুলোর কার্যক্রমকে সক্রিয় করা এবং পাঠাগার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার যে সুন্দর উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর এই দ্বিতীয় মেয়াদে দেশের পাঠাগার আন্দোলন আরও গতিশীল হবে এবং প্রতিটি পাঠাগার নতুন প্রাণ ফিরে পাবে। বই, জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মোঃ শামীম সরকার

গাইবান্ধা ।