রাজারহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজারহাট উপজেলা শাখায় সদস্য সংগ্রহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে সমবেত হয় নেতাকর্মী।

সভায় জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরীর সভাপতিত্বেে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য জনাব ড. আতিক মোজাহিদ।

জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া,সদস্য সচিব মাছুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু।

আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক রিংকু র‍্যাবেন, জাতীয় ছাত্রশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক হাসান মেহেদী।

আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ যোগদান করেন।