ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় সড়ক দু’র্ঘ’ট’নায় দুই বন্ধুর মৃ’ত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ দু’র্ঘ’ট’না ঘটে।
নি’হ’তরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নি’য়’ন্ত্র’ণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সঙ্গে ধা’ক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ঋত্বিক মা”রা যান।
পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উ’দ্ধা’র করে ঠাকুরগাঁও আধুনিক সদর হা’স’পা’তালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ”ত্যু হয়।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হতে পারে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সকাল ৬টার দিকে দু’র্ঘ’ট’না’র খবর পাওয়া যায়। ম’র’দে’হ দুটি বর্তমানে পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সচেতনতা বার্তা:
সড়কে চলাচলের সময় নির্ধারিত গ’তি মে’নে চলা এবং স’ত’র্ক’তা অবলম্বন করা সবার জন্য জ’রু’রি।