কুড়িগ্রাম প্রতিনিধি: শিশু রামিসাসহ সারেদেশে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ কুড়িগ্রাম জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত।
আজ বাদ জুম্মা ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উদ্যোগে শিশু রামিসাসহ সারেদেশে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রাজ, আব্দুর রশিদ রনি, খন্দকার আল ইমরান, আলমগীর হোসেন এবং নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক আসাদুজ্জামান রাজু।
এসময় বক্তারা সারাদেশে নারী শিশু ধর্ষণ ও হত্যা বন্ধ ও অভিযুক্তদের দ্রুত প্রকাশ্যে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
আলমগীর হোসেন বলেন ‘স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হ’ত্যাকাণ্ডে প্রকাশ্যে শা’স্তির দাবি সম্পর্কে বলেছেন আমরা মধ্যযুগে নেই এখন আমরা আধুনিক যুগে আমি বলে দিতে চাই আপনি মদিনার ইসলামে দেশ চালানোর কথা বলেছিলেন এখন ইসলামের আইনকে মধ্যযুগীয় বলতেছেন আপনার তো স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে থাকার অধিকারই থাকে না।
খন্দকার আল ইমরান বলেন ‘যে শিলং সংবিধান ইসলামের আইনকে মধ্যযুগীয় বলে আপনার ঐ সংবিধানসহ আপনি শিলং এ চলে যান।’
সকল হত্যাকান্ডের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
