চিলমারী (মাজু) প্রতিনিধি: ধর্ষণের অভিযোগে চিলমারী নদী বন্দর সংলগ্ন (রমনা বাঁধের মোড়) কলি আবাসিক হোটেলের মালিক কবির গ্রেফতার।

গতকাল রাতে নৌকা না পাওয়ায় স্বামী,স্ত্রী রাত্রিযাপন করার উদ্দেশ্য চিলমারী নদী বন্দর সংলগ্ন রমনা বাঁধের মোড়ে অবস্থিত কলি আবাসিক হোটেলে একটি রুম ভাড়া নেয়।রাতের কোনো একসময়ে স্বামী খাবার কেনাকাটার উদ্দেশ্য রুম থেকে বের হলে হোটেলের মালিক কবির হোসেন সেই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে।পরে তার স্বামী আসলে সেই মহিলা বিস্তারিত বললে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করেন।

কিন্তু পরবর্তীতে সমঝোতা না হওয়ায় থানায় মামলা দায়ের করা হয়।