বিশেষ প্রতিনিধি: সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী। গাছ রোপণ শেষে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্ক ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।