ভলান্টিয়ার প্রতিনিধি: ‘আলোকিত মানুষ আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দে শাহাবুদ্দিন মিয়া মিউজিক এন্ড আর্ট স্কুল এর শুভ উদ্বোধন করা হয়।
আজ সকালে পল্লী পাঠাগার সাংস্কৃতিক সংগঠনের পরিচালনায় ‘শাহাবুদ্দিন মিয়া মিউজিক এন্ড আর্ট স্কুল’টি সবুজ আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিয়া জার্মানি থেকে ভার্চুয়ালী উদ্বোধন করে।
হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক এম রশিদ আলী বলেন, সব বয়সের মানুষের ইতিবাচক মনের খোরাকের জন্য সংগীত এবং আর্ট খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া গ্রামের পুরাতন সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম।
উদ্বোধক শাহাবুদ্দিন মিয়া বলেন, জার্মানি সহ উন্নত দেশে সংস্কৃতি কে খুব গুরুত্ব দেওয়া হয় কিন্তু বাংলাদেশে তুলনামূলক অনেক কম, তাই এরকম উদ্যোগকে স্বাগত জানাই।
কবি বাবর আলী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, সংস্কৃতিতে কোন হিংসা শত্রু থাকা উচিত নয়, বরং সবার সহযোগিতায় সামাজিক কাজ গুলো অগ্রসর হউক এই প্রত্যাসা এবং আশা আমাদের সর্বদা থাকবে।
