ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে শনিবার যাত্রাপুর ০১ শাখায় বিশেষায়িত ফ্রি স্বাস্থ্য ক্যাম্প (গাইনি ও শিশু স্বাস্থ্য বিষয়ক) এর আয়োজন করা হয়।
এসময় রোগীদের সেবা প্রদান করেন ডাঃ নাহিদ আকতার , এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), পিজিটি, সিএমইউ, সহকারী সার্জন(গাইনি ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রাজারহাট, কুড়িগ্রাম। প্রসপারিটি প্রকল্পের (উওর পশ্চিমাঞ্চল) রংপুর অফিস হইতে টেকনিক্যাল অফিসার লাইভলিহুড এবং নিউট্রিশন, সহকারি টেকনিক্যাল অফিসার নিউট্রিশনগন, শাখা ব্যাবস্থাপক উপস্থিত ছিলেন।
এই ক্যাম্প থেকে গর্ভবতী নারী, প্রসূতী মা, পাঁচ বছরের নিচের শিশু, কিশোরী, প্রবীণ নারীসহ প্রসপারিটি খানাভুক্ত সদস্যদেরকে সেবা প্রদান করা হয়। মোট ১১৩ জন রোগীকে সেবা প্রদান করা হয়।
