ভলান্টিয়ার প্রতিনিধি: বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর এর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ এবং নির্বাহী ক্ষমতা প্রদান করুন প্রয়োজনে, বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ করুন আমাদের জীবন বাঁচান।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সরকারের প্রতি অনুরোধ করে গণমাধ্যমে এক বিবৃতিতে এই রূপ মন্তব্য করেন। মহিউদ্দিন আহমেদ বলেন, জ্বালানের মূল্যবৃদ্ধি সাথে সাথে গণপরিবহনে বেড়েছে ভাড়া নৈরাজ্য। সাধারণ মানুষের এখন সংসার জীবন চালানো দায় হয়ে পড়েছে। অসহায় মানুষদের দম বন্ধ হয়ে আসার মত উপক্রম হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নৃত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার। গত দুদিন যাবত ভোজ্য তেলের মূল্য বেড়ে চলেছে। আজ আমরা বাজারে লক্ষ্য করলাম অধিকাংশ দোকানেই বোতলজাত সয়াবিন উধাও, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৮৫ টাকা লিটার।
সাধারণ মানুষের জন্য বয়লার মুরগি যখন ছিল একমাত্র অবলম্বন সেই বয়লার মুরগির দাম আজ ১৯০ টাকা কেজি। মাছ তৈরি তরকারি সহ এমন কোন পণ্য নেই যার দাম বৃদ্ধি পায়নি। সকালবেলায় যে মরলে পণ্য পাওয়া যায় বিকালে তা আরো বেশি দামে কিনতে হয়। নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম আজ ৩৫০ টাকা কেজি।
দেশের অধিকাংশ পরিবার যখন এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল সেই এলপিজিতেও মোনাফাখুরদের এবার চোখ, প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১০০ টাকা বেশি নেয়া হচ্ছে। অনেক ক্রেতাকে আবার ভয় দেখিয়ে বলা হচ্ছে আগামীকাল হয়তো সিলিন্ডারি পাবেন না। বাজারে খোলা আটা খুঁজে পাওয়া দুষ্কর। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের জীবন চালানো খুবই কঠিন।
আমরা সরকারকে বিনীত অনুরোধ করতে চাই দ্রুত বাজার নিয়ন্ত্রণ করুন এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ না হওয়া যায় তাহলে না খেয়ে মরতে হবে সাধারণ মানুষকে।
