ভলান্টিয়ার প্রতিনিধি: ইসলাম ধর্মে মহান রাব্বুল আলামিন মাদক এবং নিকোটিন কে হারাম ঘোষণা করেছে কিন্তু কেন? ইসলাম ধর্ম একটি আধুনিক বিজ্ঞানসম্মত ধর্ম। মানুষের ব্রেইন বা মস্তিষ্ক দেহের সকল কার্যক্রম পরিচালনা করার প্রাণকেন্দ্র। যাকে বলতে পারেন মেইন ডাটা সেন্টার বা ইঞ্জিন কক্ষ। এখান থেকেই একজন মানুষের সকল কর্মকান্ড নিয়ন্ত্রণ ও পরিচালনা হয়ে থাকে। সকল ধরনের দূষিত বায়ু বা পদার্থ বা রক্ত ব্রেনের মধ্যে প্রবেশ করতে পারে না। কারণ ব্রেনকে সুরক্ষা দিতে মহান আল্লাহ তা’আলা এর চারপাশে একটি আবরণ তৈরি করে দিয়েছেন। যাকে ইংরেজিতে বলা হয় brain barrier. কিন্তু কেবলমাত্র দুটি পদার্থকে এই ব্রেন ব্যারিয়ার নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের মধ্যে একটি হল অ্যালকোহল ও অন্যটি নিকোটিন। ফলে মস্তিষ্কে যখন এলকোহল ও নিকোটিনের প্রভাব বিস্তার করে বা প্রবেশ করে তখন মেইন ইঞ্জিন বা ডাটা সেন্টার দেহের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষ অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। হতে পারে আমার ব্যক্তিগত ধারণা মহান রাব্বুল আলামিন এই বিজ্ঞানসম্মত যুক্তির কারণেই এই দুটি পদার্থকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
তবে ইসলাম ধর্মের যে নিষেধাজ্ঞা তা সম্পূর্ণভাবে আধুনিক বিজ্ঞানসম্মত। মহান রাব্বুল আলামিনের এই নির্দেশনা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন, আমীন।
লেখক: মহিউদ্দিন আহমেদ
সভাপতি
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।