ভলান্টিয়ার প্রতিনিধি: সামাজিকভাবে ভালো কাজ করার পাশাপাশি স্বেচ্ছাসেবক সহ সচেতন মহল নিজ নিজ এলাকা মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করা ও জনগণকে সচেতন করার কাজটি নিয়মিত করে আসছে।

কিন্তু, মাদক সহ দুষ্টু প্রকৃতির মানুষগুলো এরকম নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর প্রিয় স্বেচ্ছাসেবকে মানুষিক চাপ সহ বিভিন্ন ধরনের বিপদে ফেলানোর চেষ্টা সহ প্রকাশ্যে কুপিয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় ।

তেমনি একটি ঘটনা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ২০ অক্টোবর ২০২২ ইং বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করায় স্বেচ্ছাসেবক এবিএম নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার হুমকি দেয় মাদক ও দুর্নীতিবাজ প্রভাবশালীরা।
তারা আরও বলেন, তোমার গাড়ীতে মাদকদ্রব্য রেখে মাদকের মামলায় জড়িয়ে দেওয়া আমাদের কাছে অনেক সহজ।
এভাবে অনেক স্বেচ্ছাসেবক সামাজিক কাজ করার মানসিকতা হারিয়ে ফেলছে। কারন, স্বেচ্ছাসেবকদের খুঁটি কি, কে পাশে দাঁড়াবে একমাত্র পরিবার ছাড়া!,

স্বেচ্ছাসেবকদের দাবি, সত্যিকারের স্বেচ্ছাসেবকদের তালিকা করে তাদের পরিচিতি আইডি প্রদানের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সাথে সংযুক্ত করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।