ভলান্টিয়ার প্রতিনিধি ,যুক্তরাষ্ট্র:
‘ শান্তির পৃথিবী চাই , শুদ্ধাচারী স্বদেশ চাই’
১শে ডিসেম্বরকে আন্তর্জাতিক লেখক দিবস হিসেবে স্বীকৃতি চাই শ্লোগানে গত ৩১শে ডিসেম্বর, প্রথম বারের মতো টেক্সাসের রাজধানী শহর অষ্টিনে, সকাল ৯ টায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী সাহিত্যের আসর ও আন্তর্জাতিক লেখক দিবস এর উপর আলোচনা অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। নাসার সিনিয়র বিজ্ঞানী ও গবেষক এবং বহু গ্রন্থের লেখক ডঃ সুহৃৎ দে এর সভাপতিত্ব এবং শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের সূচনা হয় ।
নান্দনিক এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গ্লোবাল ভিলেজ বইমেলার রূপকার ও লিটলম্যাগ কালের চিঠি এর সম্পাদক বিমল সরকার । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন শহরের লেখক ও কবি অংশগ্রহন করেন । এ অনুষ্ঠানের সারাটি সময় ব্যাপী উঠে আসে লেখনীর মধ্য দিয়ে কিভাবে একটি নতুন পৃথিবীর জন্ম হতে পারে যে শান্তির পৃথিবীর প্রতিটি দেশ হবে শ্রদ্ধাচারী । মাতৃ ভাষার মধ্য দিয়ে সকলে পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে ।এই পৃথিবীতে অনেক রকমের দিবস পালিত হয় কিন্তু লেখকদের কোন দিবস এখনো পালন করা হয় না । সকল লেখকের দাবী ৩১ শে ডিসেম্বরকে আন্তর্জাতিক লেখক দিবস হিসাবে ঘোষনা করা হোক যে দিবসটির জন্য অতীতে অনেকেই আন্দোলন করেছেন । ২০০২ সাল থেকে এ লেখক দিবসটির প্রতিষ্ঠার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের জাতি সত্তার কবি নূরুল হুদা ।
উল্লেখ্য , প্রতিবছর ৩১শে ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস ঘোষনার দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক লেখক দিবসের আলোচনা , কবিতা পাঠ ও গানের আয়োজন করে থাকে বাংলাদেশ রাইটার্স ক্লাব যার নেপথ্যে আছেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি সানাউল হক, কবি ইউসুফ রেজাসহ বিশ্বব্যাপী অনেকে ।নান্দনিক এ অনুষ্ঠানে অন্তরালে ছিলেন কবি নূরুল হুদা, কবি মিশুক সেলিম, কবি ও সংগঠক ইউসুফ রেজা,কবি সানাউল হক,কবি রওশন হাসান, আবু সাইদ রতন,ডিসি বইমেলার কর্ণধার দস্তগীর জাহাঙ্গীর তুঘ্রিল , কবি বেনজির সিকদার , আবু নাসের তুহিন, কবি ডাক্তার রওনক আফরোজ ও অনেকে । অংশগ্রহন করেন ডঃ সুহৃৎ দে, রাদিয়া তামান্না, এম রশীদ আলী ,ওয়াজেদ হোসেন জিম, শামীম সরকার, মামুনুর রশীদ মন্ডল,নয়ন রায়, বিশিষ্ট ছড়াকার খালেদ সরফুদ্দীন , অধ্যাপিকা নাসরীন রেখা প্রমুখ । পরিশেষে গ্লোবাল ভিলেজ ওয়েলফেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও সন্চালক বিমল সরকার সকল অংশগ্রহনকারীকে নতুন বছরের শুভ কামনা, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ডঃ সুহৃৎ দে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।
