বিশেষ প্রতিনিধি: দেশে এবং বিদেশে অবস্থানরত ‘স্বেচ্ছায় সেবা’ দেওয়া স্বেচ্ছাসেবকদের জনপ্রিয় অনলাইন পোর্টাল VolunteerNews24.Com এর সহযোগী সংগঠন ‘ভলান্টিয়ার ক্লাব‘ আজ ২৩মে (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বেচ্ছাসেবী সংগঠন (যুউঅ/ কুড়ি-২০৩/২৬) হিসেবে তালিকাভুক্ত হয়।

সংগঠনের সনদ গ্রহণ করেন ভলান্টিয়ার নিউজ২৪.কম এর চেয়ারম্যান স্বেচ্ছাসেবক এম. রশিদ আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে এম. রশিদ আলী বলেন, ‘কিছু দিনের মধ্যে দেশের ভলান্টিয়ারদের জন্য সুখবর অপেক্ষা করছে, আর এটি হচ্ছে সফলতার প্রাথমিক ধাপ, তবে সবার সহযোগিতায় অবশ্যই আমাদের সফলতা আসবে।’

সনদ প্রদান শেষে ডিডি আব্দুল হালিম বলেন, দেশের ভলান্টিয়ারদের জন্য এরকম উদ্দ্যোগ খুবই ব্যতিক্রম, আমরা চাই এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মানুষের কল্যাণে পূরন হউক।