কুড়িগ্রাম প্রতিনিধি: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং মৃত্যুহার কমাতে কুড়িগ্রাম জেলা প্রশাসন ২৭ জুন রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৪ টি অক্সিজেন কনসেনট্রেট্রর প্রদান করে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সমাজের বিত্তবানরা কোভিড আক্রান্তদের চিকিৎসা সেবায় অক্সিজেন কনসেনট্রেট্রর প্রদানের মাধ্যমে এগিয়ে আসতে পারেন। একটি অক্সিজেন কনসেনট্রেট্রর এর কারণে যেকোনো করোনা রোগীর জীবন রক্ষা পেতে পারে। একটি অক্সিজেন কনসেনট্রেট্রর এর মূল্য ৪০,০০০ টাকা।
