নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সামান্য অবহেলায় হয়তো জীবন বিফল হতে পারে, তাই অবাধ চলাচল ও স্বাস্থ্য বিধি না মেনে চললে কোভিড-১৯ পরিস্থিতিকে জটিলতা করে তুলতে পারে, তাই আমাদের জনসচেতনতার বিকল্প নেই।
কঠোর লকডাউনে মানুষকে সচেতন করতে আজ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর চড়াই খেলার ব্রীজ, কলেজ মোড়, নাগেশ্বরী কেন্দ্রীয় শহিদ মিনার ও বাজার ব্রীজে অবস্থান নেয় পুলিশ। এসময় নাগেশ্বরী পৌরসভার বিট অফিসার শ্রী পলাশ বলেন, আজকে লকডাউনের ৫ম দিন, আমরা কঠোরভাবে লকডাউন পালন করতেছি, আমরা মাস্ক ছাড়া মানুষকে চলতে দিচ্ছি না, জনসমাগম দেখলে মানুষদের বুঝিয়ে বাড়িতে ফেরার জন্য পরামর্শ দিচ্ছি, এছাড়া ডাক্তার দেখানো বা জরুরি পন্যবাহী গাড়ি গুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে।