ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা যুব ফোরামের এর আয়োজনে জেলা পরিষদ সুপার মার্কেট ৩য় তলায় আজ সকালে কাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরি প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রশিক্ষণটি শুভ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আলী আর রেজা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম।
কুড়িগ্রাম জেলা যুব ফোরাম এর সভাপতি মোঃ রশিদ আলী এর সভাপতিত্বে ১ দিনের প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হাসানুর রহমান প্রশিকক্ষ হিসেবে উপস্থিত ছিলেন।।
ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় ১৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত থেকে কলম তৈরির কাজ সম্পন্ন করতে পেরেছন।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পরিবেশবান্ধব যে কোন কাজকে আমরা সাধুবাদ জানাই এবং উৎসাহ প্রদান করি।
যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আলী আর রেজা বলেন, যুবদের মাধ্যমে আমাদের দেশের বৈপ্লবিক পরিবর্তন সম্ভব আর সেই যুবদের ঐক্য সংগঠন কুড়িগ্রাম জেলা যুব ফোরাম আজকে যে পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ নিয়েছে, সতিই এটি একদিকে পরিবেশের উপকারে আসবে অন্যদিকে কিন্তু আত্নকর্মসংস্থান তৈরি হবে।