ভলান্টিয়ার প্রতিনিধি: এমপিওভুক্ত ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদের শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ আর এসব পদের মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৪৩ হাজার ২৮৬টি পদ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদ রয়েছে।

পঞ্চম ধাপে এ শিক্ষক প্রক্রিয়ায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ হাজার ৭৩৬টি এমপিওভুক্ত বা প্যাটার্নভুক্ত এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ দেয়া হবে।

আগামী ১৭ এপ্রিল বেলা ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে।

আগামী ৯ মে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। আর ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি দিতে পারবেন।