ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট আইইউডি ইমপ্ল্যান্ট গ্রহিতাদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ রংপুরের পরিচালক ডা: দেওয়ান মোর্শেদ কামাল।
চিলমারী উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাক্তার মীর রফিকুল ইসলাম তালুকদার, ডাক্তার মঞ্জুর রহমান, পরিবার পরিকেল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ মোদাব্বের হোসেন। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ইমপ্ল্যান্ট ও আইইউডি সেবা গ্রহিতা, পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই, পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ) সহ ৭০ জন অংশগ্রহনকারী এত অংশ নেয়।
