ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে জেলা প্রশাসন কুড়িগ্রামের সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বিভিন্ন চর এলাকায় পানিবন্দি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহফুজার রহমান মিলন।
প্রায় দুইশত দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব খোরশেদ আলম, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সাঈদ, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সদস্য আব্দুস সালাম বাবু , রায়হান কবীর, পলাশবাড়ী কৃষি পাঠাগার যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা রাসেল রহমান, সুন্দর আগামী যুব সংসদ এর সভাপতি জিহাদ আহমেদ রনি সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
