ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ ০৯/১১/২৪ ইং শনিবার কুড়িগ্রাম জেলার পাচগাছি ইউনিয়নের জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়শ বন্যায় কবলিত ধরলা নদী সংলগ্ন ছত্রপুর( মরাটারি) এবং উত্তরনওয়াবস গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন SHE( Service for Health & Environment) নিম্ন আয়ের বৃদ্ধ, গর্ববতী, এবং সুবিধা বঞ্চিত মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পইন আয়োজন করে। এতে প্রায় ৭০ জন বয়স্ক নারী/ পুরুষ, গর্ভবতী মহিলা ও শিশু দের প্রাথমিক স্বাস্থ পরিক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন নগর মাতৃসধন এর চিকিৎসক ডা. মাসুদা আক্তার। স্বাস্থ্য পরীক্ষা শেষ ডা. জানান এখানকার অধিকাংশ বয়স্ক মানুষ উচ্চরক্তচাপ, গর্ভবর্তী নারী ও শিশুরা অপুষ্ট, এলার্জি, দাত ব্যাথাসহ নানা রোগে ভুগছে।
ক্যাম্পইন শেষে এসব অসহায় মানুষ এমন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার বার এমন ক্যাম্পইন আয়োজন করার অনুরোধ জানান।
