ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: “যদি করি রক্তদান, বেঁচে যাবে একটি প্রান” এই স্লোগানে বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে আজ সকালে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন ফেডারেশনের মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন এর সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম রশিদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন, সাংবাদিক রেজওয়ান নুরনবী সরকার, বেলগাছা যুব সংগঠন এর সভাপতি মালতি রানী এবং সাধারণ সম্পাদক রাফি ইসলাম সহ যুব সংগঠনের সদস্যবৃন্দ।
দিনব্যাপী প্রশিক্ষিত ৪ জন স্বেচ্ছাসেবক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করেন।