ভলান্টিয়ার (উলিপুর) প্রতিনিধি: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী । ৯ই ডিসেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুরে “বেগম রোকেয়া দিবস –২০২৪,” উপলক্ষে রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“নারী কন্যার সুরক্ষা করি সসিংহসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে রেলী, রেলী শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে,উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে “আলোচনা সভা, ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ –২০২৪” এর জয়িতাদের সম্ভার্থনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সখিনা খাতুন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হাই,কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন,খাদ্য অফিসার মোঃ মিসবাহুল ইসলাম,সমাজ সেবা অফিসার মোঃ লুৎফর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতেমা তোকদার, জয়িতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন কলি রানী, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান,
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে শাল,ক্রেস সম্মাননা প্রদান করা হয়,
যে সব ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পেলো –
(১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেন হাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোছাঃ রুপিয়া বেগম।
(২) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন তবকপুর ইউনিয়নের বাসিন্দা কলী রাণী,
(৩) শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী হিসেবে পুরস্কৃত হন তবকপুর ইউনিয়নের বাসিন্দ রশিদা বেগম।
(৪),নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন গুনাইগাছ ইউনিয়ন বাসিন্দা মোছাঃ মনোয়ারা বেগম।
