কুড়িগ্রাম প্রতিনিধি: ‘স্বেচ্ছাসেবকদের জন্য সামান্য অবদান রাখে যারা তারাই স্বেচ্ছাসেবকদের অভিভাবক’। এই বিষয়ে গ্রাম পর্যায়ের স্বেচ্ছাসেবক সফিকুল ইসলাম বলেন, আমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কাজটি করে যাই, কিন্তু আমাদেরকে উৎসাহ দেওয়ার পরিবর্তে অধিকাংশ মানুষ সমালোচনা করে স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবী কাজের গতি কমিয়ে দেয়, আর এই সময়ে আমাদেরকে কথা বলে হলেও যারা সাহস দেন, সত্যিই তারাই স্বেচ্ছাসেবকদের অভিভাবক। আজ www.volunteernews24.com এর অফিসে ভিতরবন্দ জে ডি একাডেমি’র সহকারি শিক্ষক (গণিত), যুব ফোরাম সভাপতি এম রশিদ আলী ভিতরবন্দের গ্রামে গ্রামে স্বেচ্ছাসেবী কাজ করে তাদেরকে কিছু টি শার্ট প্রদান করেন।