লালমনিরহাট প্রতিনিধি: দৈনিক বাহান্নর আলো ও সৃষ্টি টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক সেলিম সম্রাট রোববার (১১ জুলাই) বিকাল ৫টায় হাতিবান্ধা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়। আহত সাংবাদিক হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবরদখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সেলিম সম্রাট। এ সময় তাকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে আইডিকার্ড দেখতে চান মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তাইজুল ইসলাম মুকুট। সাংবাদিক সেলিম সম্রাট তার পরিচয় পত্র দেখালে তা কেড়ে নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে গুরুতর আহত এবং তার ক্যামেরা ভাংচুর করা হয়।
পরে আহত অবস্থায় সাংবাদিক সেলিম সম্রাটকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।