ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (১৯ মার্চ ) বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বজলার রহমান বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।