সাতক্ষীরা প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ১৪ জুলাই, ২০২১ইং গোপনসূত্রের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহ বাজার হতে মোঃ শাহীনুর গাজী (৩৪), পিতাঃ মোঃ সলেমান গাজী, সাং- নৈহাটি, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরাকে বিপুল পরিমাণ পাখিসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। সেই সাজাকে কেন্দ্র করে এবং সচেতনতার ফলে ঐ অঞ্চলে ব্যাপক পরিবর্তন হয় তারই অংশ হিসেবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা, নৈহাটি ও বদরকাঠী গ্রামের ১২ জন পাখি শিকারী বণ্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট, খুলনা এর কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা পোষণ করে। গতকাল ১৮ জুলাই, ২০২১ ইং বিপুল পরিমাণ পাখি ধরার ফাঁদ, শিকারীকৃত পাখি সহ বন্যপ্রাণী অপরাধ দমন খুলনা ইউনিটের কাছে তাদের নিজ নিজ গ্রামে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা প্রদান পূর্বক আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে এ ধরনের ঘৃণিত কাজ করবেনা মর্মে শপথ করে ও ক্ষমা চান এবং তাদের এলাকায় কেউ পাখি শিকার করলে তাদেরকেও আইনের হাতে তুলে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে উপরোক্ত বিষয়ে সার্বিক দিক নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এবং বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর মোল্যা রেজাউল করিম।