বিশেষ প্রতিনিধি: খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন আর দারিদ্র্যের সাথে লড়াই করা মানুষগুলোর জন্য আলোর মশাল জ্বেলেছে ‘আমাল ফাউন্ডেশন’। বাল্যবিবাহের অন্ধকার রুখতে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে আসিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ ক্লাব মিটিং।
১০০টি পরিবারকে সুদমুক্ত ঋণ দেওয়ার পাশাপাশি ২০টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই ক্লাবগুলো কাজ করবে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে। বাল্যবিবাহের ঝুঁকি দেখলেই তারা যোগাযোগ করবে ১০৯ কিংবা ৯৯৯-এ।
আমরা স্বপ্ন দেখি- কোনো কিশোরীর স্বপ্ন আর অসময়ে ঝরে যাবে না!
