ভলান্টিয়ার প্রতিনিধি: অদ্য ১৮ মে ২০২৫ তারিখে যশোর অঞ্চলের আওতাধীন মাগুরা জেলায় মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা ‘ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) ’ এ অনুষ্ঠিত হয়। অনুপ কুমার মন্ডল- জেলা কর্মকর্তা (এমইএল অ্যান্ড জিএ) এর উপস্থাপনায় মনিটরিং এন্ড লার্নিং কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ব্যবস্থাপক জনাব মাহমুদ হাসান স্যার, এসডিএফ মাগুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মহোদয় জনাব মো. কামাল বাশার স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অরুন কুমার মন্ডল – আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল অ্যান্ড এমআইএস), জনাব রবিউল ইসলাম – আঞ্চলিক ব্যবস্থাপক ( জীবিকায়ন ), জনাব ডা. কায়মুন আক্তার মুনা- আঞ্চলিক ব্যবস্থাপক (এইচ এন্ড এন), অঞ্চলিক কর্মকর্তা – অশোক হালদার স্যার সহ জেলা কর্মকর্তা- আইসিবি, জেলা কর্মকর্তা- লাইভ্লিহুড, জেলা কর্মকর্তা- একাউন্টস, জেলা কর্মকর্তা- কমিউনিটি ফাইন্যান্স, জেলা কর্মকর্তা- টি অ্যান্ড ই, জেলা কর্মকর্তা- যুব ও কর্মসংস্থান, ৮টি ক্লাস্টার হতে আগত ক্লাস্টার অফিসার, ক্লাস্টার ফ্যাসিলিটেটরগণ, ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এইচ এন্ড এন), ক্লাস্টার ফ্যাসিলিটেটর (টেকনিক্যাল), ডাটা এন্ট্র্রি অপারেটরবৃন্দ সহ বিভিন্ন ক্লাস্টার থেকে গ্রাম সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পরিদর্শনকৃত বিভিন্ন গ্রাম সমিতির তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয় এবং জেলার সার্বিক অগ্রগতি ও কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়।

জেলা ব্যবস্থাপক জনাব মাহমুদ হাসান স্যার কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য ও মাগুরা জেলার অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করেন এরপর শ্রদ্ধেয় আঞ্চলিক ব্যবস্থাপক স্যার ও জেলা কর্মকর্তাদের পরিদর্শনকৃত গ্রাম সমিতির বিভিন্ন তথ্য উপাত্ত রিপোর্ট আকারে উপস্থাপন করেন। অনুষ্ঠানের সার্বিক পর্যালোচনা শেষে আঞ্চলিক পরিচালক মহোদয় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও সার্বিক অগ্রগতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের মধ্যে দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।