ভলান্টিয়ার প্রতিনিধি: ২৫-২৭ মে ২০২৫ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫।
তারই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
যেখানে থাকছে:
✅ ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান বিতরণ
✅ সেবাপ্রদান বিষয়ক সেমিনার
✅ ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী
✅ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
✅ উপজেলার সকল ভূমি অফিসে সমন্বিত ভূমি সেবা কার্যক্রম
🎯 মূল প্রতিপাদ্য: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”
আমাদের এই আয়োজনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব নুসরাত সুলতানা।
