ভলান্টিয়ার প্রতিনিধি: ‘মাদক নয়, সামাজিক অবক্ষয়ই যুব সমাজ পতনের মূল কারন’ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ২৮ মে বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের হলরুমে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন ডিবেট ক্লাব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী আব্দুস সোবাহান সিদ্দিকী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের প্রসিকিউটর মোঃ আসাদুজ্জামান ।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন ডিবেট ক্লাবকে পরাজিত করে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ বিজয় অর্জন করেছে।
